বেলজিয়ামে বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিার্থীদের বিক্ষোভ
বেলজিয়ামের ব্রাসেলসে ইউনিভার্সিতে লিব্রে দ্য ব্রাসেলস (ইউএলবি)-এর সোলবোশ ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে ব্যারিকেড তৈরি করে প্রতিবাদী ব্যানার টানিয়ে পথ অবরুদ্ধ করেন আন্দোলনরত শিার্থীরা : ইন্টারনেট।

টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বেলজিয়ামের বিখ্যাত শিাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি লিব্রে ডি ব্রুক্সেলসে (ইউএলবি) তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিার্থীরা। স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য সোয়ার’-এর বরাতে জানা গেছে, ফি বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু অংশ অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। ‘জেন-জেড কাউন্টার-অ্যাটাক’ নামের একটি নতুন জোটের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ গড়ে তোলা হয়। শিার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন, গবেষক, শিক এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মীদের সমন্বয়ে এই শক্তিশালী জোটটি গঠিত হয়েছে। প্রতিবাদ চলাকালে ক্যাম্পাসের কয়েকটি ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও সাধারণ শিার্থীদের গমনাগমনের পথ খোলা রাখা হয়েছিল। মূলত বার্ষিক টিউশন ফি একলাফে ৪৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ােভ প্রকাশ করতেই এই অবস্থান কর্মসূচি নেয়া হয়। ‘ওয়ালোনিয়া-ব্রাসেলস ফেডারেশন’-এর দেয়া উপাত্ত অনুযায়ী, ফি বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে উচ্চশিা স্তরের প্রায় ৫৮ শতাংশ শিার্থী প্রত্যভাবে আর্থিক তির মুখে পড়বেন।
ফি বৃদ্ধির পাশাপাশি উচ্চশিাসংক্রান্ত নীতিমালা ‘ল্যান্ডস্কেপ ডিক্রি’র বিতর্কিত সংস্কার, প্রারম্ভিক শিায় বাজেট ছাঁটাই, গণপরিবহন খরচ বৃদ্ধি এবং শান্তিকামী তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়ার প্রতিবাদও জানিয়েছে জোটটি। গতকালকের বিােভ কর্মসূচি সফল করতে ইউএলবি কর্তৃপকে সব ধরনের পাঠদান বা কাস স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল আন্দোলনকারী জোটটি, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরের সুযোগ-সুবিধা ও সেবা খাতে আউটসোর্সিং প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

Advertisement