
(গত দিনের পর)
‘তুমি আমাদের বংশের গর্ব। তোমার সাহস ও ত্যাগের কথা আমি শুনেছি। এই ত্যাগ পারস্যের ইতিহাসে সোনালি হরফে লেখা হয়ে থাকবে।’
দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে আসে। রাজা শাহ জামান তার রাজ্যভার অর্পণ করলেন যুবরাজ আরমান শাহের কাছে। শিরিন হলেন পারস্যের সম্রাজ্ঞী। সুখে রাজত্ব করতে লাগলেন তারা। প্রতি বছর নওরোজে তারা দরিদ্রদের সাহায্য করেন, রাজদরবারে গরিবদের খাবার খাওয়ান। তাদের গল্প পারস্যজুড়ে ছড়িয়ে পড়ে। এক নীল অভিশপ্ত রাজপুত্র ও এক আত্মত্যাগী পরীর গল্প; যে পরী ভালোবাসার জন্য নিজের জাতি, নিজের প্রজন্ম বিসর্জন দিয়ে চলে এসেছে মানবকুলে, পারস্য রাজার প্রাসাদে।
(শেষ)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








