
মার্কিন বিশেষ দূতের সাথে রুশ প্রেসিডেন্টের সেন্ট পিটার্সবার্গে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার পরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে জোরালো হামলা পাল্টা হামলা শুরু হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত এবং চার শিশুসহ ২২ জন আহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি কিচকো জানান, দনিপ্রো নদীর ওপর অবস্থিত পিবদেনি সেতুর মেট্রো অবকাঠামোও এ হামলায় তিগ্রস্ত হয়েছে। অন্য দিকে রাশিয়ার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেন এ অঞ্চলে ৬৩০টি ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে ১৬৩টি ড্রোন রাজধানী ল্য করে পাঠানো হয়েছিল। এ হামলায় সেখানে দুইজন আহত হয়েছেন এবং অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করা হয়েছে। নিকটবর্তী তুলা অঞ্চলের গভর্নর জানান, রাশিয়ার আকাশ প্রতিরা ব্যবস্থা সেখানে ৭০টি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া লিপেৎস্ক অঞ্চলের গভর্নর জানান, সেখানে আরেক ব্যক্তি আহত হয়েছেন। সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যান্টাইন প্রাসাদে বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পরপরই এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
উইটকফের সফরকালে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া কারাবন্দী মার্কিন শিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। এর জবাবে পুতিনকে একজন মানবহিতৈষী ব্যক্তি হিসেবে প্রশংসা করেন মার্কিন দূত। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির একদম কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি মনে করছেন। তবে ক্রেমলিন এ বিষয়ে বেশ সতর্ক অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে পুনরায় আলোচনা শুরু করতে নীতিগতভাবে রাজি হলেও ইউক্রেন ও ইউরোপের দেয়া শান্তি প্রস্তাবে বাস্তবসম্মত কিছু নেই বলে সতর্ক করেছে মস্কো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইউক্রেনের অবস্থান থেকে কিছুটা সরে এসে ফের পুতিনের দিকে ঝুঁঁকছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর যুদ্ধের কারণে জ্বালানির দাম মারাত্মক বৃদ্ধি পেয়েছিল। সে সঙ্কট নিরসনে কঠোর নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার সাথে ডিজেল বিক্রির একটি চুক্তির কথা তিনি প্রচার করছেন। পুতিনের সাথে ট্রাম্প রাশিয়া সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞার ঘোষণা পিছিয়ে দিয়েছেন। মার্কিন নাগরিক হাবার্ডের মুক্তি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে বুধবারে সাফাই গান ট্রাম্প। কিয়েভ ও পুরো ইউরোপজুড়ে তীব্র ােভের সৃষ্টি করা এ ডিজেল চুক্তির জন্য পুতিনের কাছে ওয়াশিংটনের পে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্টিভ উইটকফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। পুতিন ধারাবাহিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। একই সাথে পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন তিনি। এ দিকে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, তোষণ নীতি অবলম্বন করে রাশিয়ার এ যুদ্ধ বন্ধ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, চাটুকারিতা বা তোষণ কোনোভাবেই এ যুদ্ধ থামাতে পারবে না, কেবল শক্তির প্রয়োগই এটি থামাতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








