
ক্রীড়া ডেস্ক
একের পর এক নতুন নতুন ক্রিকেট প্রতিভার জন্ম দেয়া পাকিস্তানে। কেউ এই প্রতিভাটাকে আরো লম্বা করেছেন মাঠে উজ্জ্বল উপস্থিতিতে। কেউ বার ধুমকেতুর মতোই হঠাৎ এসে ক’দিন পরেই চুপসে গেছেন। এরপর বাতিলের খাতায়। এবার নতুন এক প্রতিভা হিসেবে নিজেকে মেলে ধরলেন আরাফাত মিনহাজ। পেশোয়ারে জন্ম নেয়া এই বাঁহাতি স্পিন অল রাউন্ডার পরশু রাতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৫৯ রান করেন। এরপর বল হাতে ৪০ রানে ৬ উইকেট। তার এই অলরাউন্ডিং পারপরম্যান্সের ওপর ভর করেই পরশু রাতে রাওয়ালপিন্ডিতে তিন জাতি ক্রিকেটে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের জবাবে ইংল্যান্ড ইনিংস শেষ করে ২১৫ রানেই। খেলতে পেরেছিল ৩৮.৪ ওভার।
ইংলিশদের বধ করেই আলোচনায় আসেননি এই আরাফাত মিনহাজ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন। আর পরশু দিন গড়িয়ে রাতটি ছিল মিনহাজেরই। দুই দফা দলকে রক্ষা করেছেন। প্রথমে ব্যাট হাতে। এরপর বল হাতে। আরাফাত যখন ব্যাটিংয়ে নামেন, তখন পাকিস্তানের রান পাঁচ উইকেটে ১৩৩। সেই অবস্থায় ৬ষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন তিনি। এরপর একে একে হাসান নেওয়াজ ও ফাহিম আশরাফের সাথে জুটি গড়েন। নেওয়াজের সাথে ৭৮ ও ফাহিম আশরাফের সাথে ৭২ রানের পার্টনারশিপ গড়েন। ৪৮তম ওভারের শেষ বলে দলকে ২৮৭তে রেখে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি। এরপর অধিনায়ক শাহীন আফ্রিদিরা স্কোর ৩০০ পার করান। ৩০২ রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








