
ক্রীড়া ডেস্ক
প্রথমে টেম্বা বাভুমার বিপর্যয় ঠেকানো ১৭৯ রান। এরপর অস্ট্রেলিয়াকে বিপর্যয়ে ঠেলে দেয়া মার্কো জনসেনের পাঁচ উইকেট। এই দুই প্রোটিয়া ক্রিকেটারের অসামান্য অবদানেই পোর্ট এলিজাবেথ টেস্টে ৩২৭ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪২৫ রানের জবাবে ৯৯ রানে অলআউট হয় সফরকারীরা। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেটে ১০৪ রান। এখনো তারা পিছিয়ে ২২২ রান। আর এতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন অধিনায়ক বাভুমা।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে চতুর্থ দিন মার্কো জনসেন-কাগিসো রাবাদাদের বোলিং তোপে প্রথম ইনিংসে ৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন স্টিভেন স্মিথ। পাঁচ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনসেন। তবে প্রথম ইনিংসে বাভুমার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়িয়ে এখন টেস্ট জয়ের সুযোগ তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা।
অধিনায়কের ক্যারিয়ারসেরা ইনিংসের পর অস্ট্রেলিয়াকে অল্প রানে অলআউট করার সুযোগ কাজে লাগিয়ে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করার পর এবার বোলারদের পারফরম্যান্সে বড় ব্যবধানে জয়ের আশা করছেন প্রোটিয়া অধিনায়ক। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে এমন প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। মার্কো ইয়ানসেন নেন পাঁচ উইকেট। ওয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা দু’টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়কে গুঁড়িয়ে দিতে সাহায্য করেন।
দ্বিতীয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ টেস্টে সিরিজের দ্বিতীয়টি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রথম দুই খেলা হয়েছিল ৪৩ ওভার। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ৪০ রান তুলতেই হারিয়েছিল চার উইকেট। আর দ্বিতীয় দিন শেষে ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। সেখান থেকে ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার ব্যাটিংয়ে ম্যাচের চিত্রই বদলে যায়। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৮১ রান দিয়ে পাঁচ উইকেট নিলেও প্রোটিয়াদের ঠেকাতে পারেননি। ৩৩৪ বলের মোকাবেলায় ১৭৯ রান করেছেন তিনি। ১৮টি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অধিনায়কের দৃঢ়তায় বড় বিপর্যয় সামলে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রোটিয়ারা।
বাভুমা আউটের পর ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাভুমার আগের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ ছিল ১৭২ রান। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ১৭৯ রান করে নিজের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক। এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা পেয়েছেন তিনি। আর তাতেই জয়ের স্বপ্ন দেখছেন তিনি। কারণ প্রথম ইনিংসে গত পরশু ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে তিন রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








