
করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তরুণদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভূমিকা রাখতে ইউসেপ বাংলাদেশের সাথে এক বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই কয়েছে প্রাইম ব্যাংক। এই সহযোগিতার আওতায় খুলনা ও রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউসেপ বাংলাদেশ পরিচালিত দু’টি কারিগরি স্কুলের অপারেশনাল ব্যয় এবং বৃত্তিমূলক শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে প্রাইম ব্যাংক। সম্প্রতি ঢাকার প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংকের পক্ষে সই করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো: জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) প্রকৌশলী মো: আব্দুল মান্নান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








