
ক্রীড়া ডেস্ক
শুরুতেই ধাক্কা, এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে হাসান নওয়াজ ও আরাফাত মিনহাসের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩০২ রানের বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে গতকাল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩০৩ রান।
বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে ইংল্যান্ডকে স্বাচ্ছন্দ্যেই গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার টম ব্যান্টন ও বেন ডাকেট। কিন্তু ১৫তম ওভারের তৃতীয় বলে হারিস রউফের বলে ফখর জামানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ৪৫ রান করা ডাকেট। হাফ সেঞ্চুরি করে ফেরেন ব্যান্টনও (৫৭)। উইকেটে এসে টিকতে পারেননি অধিনায়ক হ্যারি ব্রুক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেটে ১৪০ রান ইংল্যান্ডের। উইকেটে ছিলেন ২৮ রানে জো রুট ও ৫ রান নিয়ে স্যাম কারান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাবর ৩৪, বেগ ৩৫, নওয়াজ ৭৯, আরাফাত ৫৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে সনি বেকার তিনটি ও গাস অ্যাটকিনসন দু’টি উইকেট নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








