দুই লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ, আটক ৮

রাজবাড়ী প্রতিনিধি

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীর বিভিন্ন অভয়াশ্রম ও নদীবন্দরে যৌথ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন মৎস্য অধিদফতরের ঢাকার সিনিয়র সহকারী পরিচালক ও রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা। জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে জব্দ করা দুই লাখ মিটার কারেন্ট জালের মধ্যে এক হাজার মিটার এবং একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাকি এক লাখ ৯৯ হাজার মিটার জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ২০ কেজি ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
আটক জেলেরা হলেন- পাবনার আমিনপুর থানার খারচর এলাকার হোসেন মোল্ল্যা (২০), হাবু মণ্ডল (১৯) ও আবু কালাম মণ্ডল (৩০); একই থানার দারাই এলাকার আরিফুল ইসলাম (৩১), আফজাল মণ্ডল (২৬) ও বারেক সরদার (৩৫) এবং রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার চরবরাট এলাকার বাচ্চু মোল্ল্যা (৫০) ও রশিদ সরদার (৫০)।
মৎস্য বিভাগ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরা আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনাসহ দেশের নির্ধারিত নদ-নদী ও উপকূলীয় এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।