মুবদিউল ইসলাম রিজুর পিএইচডি অর্জন
মুবদিউল ইসলাম রিজুর পিএইচডি অর্জন।

 

Advertisement


স্পেনের কাতালোনিয়ার রোভিরা ই ভার্জিলি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্বীকৃতিসহ (Excellent with Honors) পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন মুবদিউল ইসলাম রিজু। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন Doctoral Program in Technologies for Nanosystems, Bioengineering and Energy প্রোগ্রাম থেকে এ ডিগ্রি অর্জন করেন। 
ড. রিজুর পিএইচডি গবেষণা কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের ‘হরাইজন ২০২০’ কর্মসূচির আওতায় Marie Sklodowska-Curie Actions (MSCA)-এর অর্থায়নে পরিচালিত হয়েছে। ন্যানোসিস্টেম, বায়োইঞ্জিনিয়ারিং ও জ্বালানি প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্রে তার এই উচ্চতর গবেষণাভিত্তিক অর্জন বিশেষ তাৎপর্য বহন করে।
পিএইচডি শুরু করার আগে রিজু ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে থেকে ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পিএইচডি গবেষণায় যুক্ত হওয়ার আগে তিনি এমআইএসটিতে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভবিষ্যৎ কর্মজীবন ও গবেষণায় সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন মুবদিউল ইসলাম রিজু ও তার পরিবারের সদস্যরা। তার বাবা ড. সিরাজুল ইসলাম ব্রি’র সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
প্রসঙ্গত, রিজুর স্ত্রী সাদিয়া ফারজানাও বর্তমানে স্পেনের একই বিশ্ববিদ্যালয়ে নগর, অঞ্চল ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ে পিএইচডি কোর্সে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।