বেলাবোতে পূজামণ্ডপ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার মিস্ত্রিপাড়া পূজামণ্ডপে মতবিনিময় করেন : পিআইডি।

 বেলাবো (নরসিংদী) সংবাদদাতা

Advertisement

নরসিংদীর বেলাবোতে দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময়  হিন্দু ভক্তদের নাচ গান ও ঢোলের বাজনা দেখে প্রশংসা করেন। তিনি বলেন, এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমরা নাগরিক, নিজেদেরকে সংখ্যালঘু ভাবার ও নিজেদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। নিজেদেরকে লাঞ্ছনার হাত থেকে বাঁচার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য রাষ্ট্রের কাছে দাবি করবেন, রাষ্ট্র আপনাদের দাবি পূরণের জন্য বদ্ধপরিকর। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।