
রয়টার্স ও অ্যাক্সিওস
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনের আগে সম্পূর্ণ গোপনে দেশটিতে সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সফরকালে তিনি সরাসরি সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল দু’টি সূত্রের তথ্য টেনে সংবাদমাধ্যমটি জানায়, গত সোমবার নেতানিয়াহুর সাথে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে বহু দিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র নেতানিয়াহু এক কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন।
পিট হেগসেথের এই অতি গোপন সফরের খবর আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সও তুলে ধরেছে। তবে সংস্থাটি উল্লেখ করে, শুরুর দিকে সফরটির শতভাগ সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মার্কিন প্রতিরক্ষা কার্যালয় পেন্টাগন কিংবা ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস- কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দুই শীর্ষ নেতার মধ্যে কী কী বিষয় আলোচনায় এসেছে, তা-ও গোপন রাখা হয়েছে। হেগসেথের গোপন সফরের এই সংবাদটি এমন সময়ে সামনে এলো, যার ঠিক আগেই ইসরাইলি নির্বাচনকে কেন্দ্র করে নেতানিয়াহুর সমর্থনে সরাসরি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








