
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন নভেম্বরে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর অভিজ্ঞ এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে চূড়ান্ত দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্স উপহার দেয়াই এই দলের মূল লক্ষ্য।
১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ হকি দল : আশরাফুল, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান রকি, পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ জিমি।
ওয়ারী ও পিডব্লিউডির জয়
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল প্রথম বিভাগ হকি লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে ওয়ারী ক্লাব ৩-২ গোলে শিশুকিশোর সঙ্ঘকে এবং দ্বিতীয় ম্যাচে পিডব্লিউডি এসসি ৮-০ ব্যবধানে রায়ের বাজার এসিকে পরাজিত করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








