শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহ্র আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়। সভায় অন্যদের মধ্যে শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য মুফতি মো: আবদুুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তা ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement