আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেনস চার্টারবিষয়ক সভা


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে স্টেকহোল্ডারদের সমন্বয়ে সিটিজেন’স চার্টার বিষয়ে সচেতনতা ও অবহিতকরণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ব্যাংকের মতিঝিল শাখায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। বক্তব্যে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে সিটিজেন’স চার্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন আর.আর. স্টিলের চেয়ারম্যান ডা. সুমন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মঞ্জুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সি.জি.এম. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণও স্টেকহোল্ডাররা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শরীফ চৌধুরী। বিজ্ঞপ্তি।

Advertisement