
দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য বাণিজ্যিক যানবাহন ক্রয়ে অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং রানার মোটরস পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো: মহসিনুর রহমান এবং ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান। রানার মোটরস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো: ফিরোজ কবির। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








