চীবর দানোৎসব
কঠিন চীবর উৎসর্গ করছেন দায়ক দায়িকারা । নয়া দিগন্ত

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) জেলা সদরের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এ সময় চীবর উৎর্সগ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন লোহাগাড়া লক্ষনে খীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উপ-সংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির, শীলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথের, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিৎ মহাস্থবির। 

জানা যায়, ২৪ ঘণ্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘ শ্রেষ্ঠদান থ কিংবা কঠিন চিবর দান বলেন।