
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু এভারটনের বিপক্ষে ম্যাচে মাঠেই গুরুতর আঘাত পেয়ে সরাসরি হাসপাতালে যেতে হয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ। আঘাত পেয়ে যেভাবে মাঠ ছেড়ে গিয়েছিলেন তিনি, শঙ্কার স্রোত বয়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। হাসপাতালের বিছানায় শুয়ে গতকাল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চেলসির গোলরক্ষক। ফলে এই ছবিটি স্বস্তি দেবে সবাইকেই। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে আর্জেন্টাইন এই গোলরক্ষকের। পোস্টে তিনি লিখেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন মাঠে।
পরে গতকাল ভোরে অস্ত্রোপচারের খবর জানান মার্টিনেজ নিজেই। ‘খোঁজখবর নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার সফল হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি এবং কোনো গোল হজম করিনি। ফিরব কয়েক সপ্তাহের মধ্যেই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








