
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ভিডিওতে দেখা যায় হেলমেট পড়া এক ব্যক্তি, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








