
কুষ্টিয়া প্রতিনিধি
লালন মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন। তার দর্শন জীবনে ধারণ করতে হবে। গত শনিবার বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, লালন শুধু ভক্তি-শ্রদ্ধার বিষয় নন, তিনি মানবতার অনন্য দিশারি। তাঁর গান ও দর্শনে ব্যক্তি ও সমাজের কল্যাণের শিক্ষা রয়েছে। লালন একাডেমির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসান। এ দিকে, লালন মেলা ঘিরে আখড়াবাড়ির বাইরের গড়াই নদীর তীরে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ড বন্ধে নদী তীরবর্তী এলাকাতেও নজরদারি বাড়াতে হবে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








