লিকুল ও জিমো সংয়ের শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক
৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বালক এককের ফাইনালে থাইল্যান্ডের দুই শীর্ষ বাছাই প্যাচারাফল লিকুল ৬-২ সেটে স্বদেশী ত্রি শ্রীসেনকে এবং বালিকা এককে চীনের জিমো সং ৬-৪ সেটে শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিসকে হারিয়ে শিরোপা জয় করেন। 
১৭টি দেশের ১০৭ জন উদীয়মান তরুণ টেনিস খেলোয়াড়ের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টের মূলপর্বের খেলা শুরু হয়েছিল গত ১৩ অক্টোবর। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের যৌথ স্পন্সর আরএ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ ও টুর্নামেন্ট ডিরেক্টর মুয়াম্মার আহমাদ।

Advertisement