
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হিলি ও জয়পুরহাটের মোট ৬৯টি পূজামণ্ডপে পুলিশ, আনসারের পাশাপশি বিজিবির পক্ষ থেকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে এসব এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নাশকতার তথ্য থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। একইসাথে তিনি কোনো প্রকার গুজবে কান না দেয়ারও অনুরোধ জানান। তিনি জানান, গত ১০ তারিখ থেকে বিজিবি তাদের কার্যক্রম শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় ৫৪টি এবং ব্যাটালিয়ন সদরের আওতায় আছে ১৫টি মিলে মোট ৬৯টি পূজামণ্ডপ রয়েছে। এগুলোতে যেকোনো নাশকতা এড়াতে বিজিবি টহল দিচ্ছে। গত শুক্রবার বিকেলে হিলির হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে হরিজন সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে তিনি কথা বলেন এবং পূজামন্ডপে ফল ও মিষ্টি উপহার দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








