
পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল হিসেবে তিনি সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন।
মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








