
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট পরিচালিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসায় শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান বলেন, অরাজনৈতিক, মসজিদভিত্তিক আধ্যাত্মিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত বায়তুশ শরফের প্রধান রূপকার শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ:) প্রতিষ্ঠিত এই মাদরাসা নীতি-নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে। গতকাল বিকেল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সভাপতি, শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাবেক কাউন্সিলর নেয়াজ খান। বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাদরাসা গভর্নিং বডির সদস্য কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুন শেঠ প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








