সিটিজেনস ব্যাংক রুহিতপুর উপশাখার উদ্বোধন

সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকা কেরানীগঞ্জে রুহিতপুর উপ-শাখা উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহিতপুর উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব প্রদান করছে। এ লক্ষ্যে ব্যাংকটি কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা দক্ষতার সাথে ব্যবসা সম্প্রসারণ করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হন। পাশাপাশি খুচরা গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আমানত পণ্য, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে, যা তাদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় এলাকার আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: মোস্তাফিজুর রহমান, মো: আবদুল লতিফসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Advertisement