
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির (আইএএমপিএলসি) ২৬তম বার্ষিক সাধারণ সভা ১৫ অক্টোবর গ্রিন সিটি এজ্ (লেভেল-৪), ৮৯ কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আল আমিন তালুকদারসহ অন্যান্য পরিচালক এবং শেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে কোম্পানির ৪৪.২১ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। এ সময় কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৯৯ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকরা ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশ নগদ ও চূড়ান্ত ১ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ৪১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








