দেশী-বিদেশী বিনিয়োগকারীদের নিয়ে চট্টগ্রামে ‘মিট দ্য ইনভেস্টরস’ আয়োজন বেপজার

সংলাপ, অংশীদারিত্ব এবং যৌথ  অগ্রগতি এই মটোকে  সামনে নিয়ে বিনিয়োগকারীদের সাথে আরো নিবিড় যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার করাসহ শিল্প পরিচালনার ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের বিনিয়োগকারীদের নিয়ে ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। গতকাল চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বেপজাধীন চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ এর শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশ নেন। চট্টগ্রামে আয়োজিত এ ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানটি এ বছরে বেপজার দ্বিতীয় আয়োজন। এর আগে গত ১০ অক্টোবর বেপজা ঢাকা ইপিজেড, আদমজি ইপিজেড, উত্তরা ইপিজেড, মোংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় একই আয়োজন করেছিল। এতে বিদেশী বিনিয়োগকারীদের আরো দ্রুত, সুনির্দিষ্ট ও কার্যকর সেবা দিতে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করা হয়েছে। এই তিন দেশ বেপজার শীর্ষ বিনিয়োগকারী। গতকালের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বিজ্ঞপ্তি।

Advertisement