সোনারগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

 সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

Advertisement

সোনারগাঁওয়ে পূজামণ্ডপে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের বাংলাদেশে ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। 
জানা যায়, বাংলাদেশে নিযুক্ত উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে গতকাল সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির  সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক  বাদল পোদ্দার, পানামা গ্রুপের সিনিয়র জিএম অ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজামণ্ডপের ভক্তরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ হাইকমিশনার পরিদর্শনে এসেছিলেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন তা আমার জানা নাই।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ হাইকমিশনার তার পরিবার নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এ সময় পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এটা কোনো সরকারি সফর ছিল না।