গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় অবৈধভাবে টিএসপি সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় স্থানীয় ইসমাইলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, জব্দকৃত সারের বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
গতকাল শুক্রবার  দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: হাসান আতিকুর রহমান। জব্দ করা ১৮ বস্তা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদাররা উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করেন।