
পঞ্চগড় প্রতিনিধি
শরতের স্বচ্ছ নীল আকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বরফে আচ্ছাদিত সুউচ্চ এই শৃঙ্গ কখনো সাদা মেঘের মতো শুভ্র, আবার কখনো সূর্যের সোনালি আলোয় অপরূপ রূপে ধরা দিচ্ছে। দিনের বিভিন্ন সময়ে বদলে যাচ্ছে পাহাড়ের রঙ ও সৌন্দর্য। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমী পর্যটকেরা।
গত মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। তবে সবচেয়ে পরিষ্কার দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশে মহানন্দা নদীর তীর থেকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।
প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি থেকে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। এবারো এর ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফুটতেই দূর দিগন্তে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ক্যামেরায় ধারণ করছেন পাহাড়ের অপূর্ব দৃশ্য, আবার কেউ মুঠোফোনে ধরে রাখছেন স্মরণীয় মুহূর্ত।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা মুগ্ধ। তাদের কাছে এই ভ্রমণ শুধু পাহাড় দেখার অভিজ্ঞতা নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোরও সুযোগ। ঢাকা থেকে আসা পর্যটকরা বলেন, এর আগে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছি। আলহামদুলিল্লাহ, ভোরের দিকে এবারো হতাশ হয়ে পড়েছিলাম। প্রথমে কিছুটা দেখা গেলেও পরে আবার মেঘ ও কুয়াশায় ঢেকে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








