
ক্রীড়া ডেস্ক
ভারতের ওপেনার বীরেন্দ্র শেওয়াগ ছিলেন হার্ড হিটিং ব্যাটার। এবার বাবার সেই বিধ্বংসী স্টাইলে ব্যাটিং করলেন ছেলে আর্যবীর শেওয়াগ। গতকাল চণ্ডিগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা। ভারতের ঘরোয়া ক্রিকেট ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করছেন আর্যবীর। তার ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৯ রান করেছে দিল্লি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট এটি। এবারই প্রথম ঝড় তোলা ব্যাটিং নয় তার। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ১০৯ রান করেছিলেন তিনি। বৃষ্টিবিঘিœত প্রথম ম্যাচটি ভারত জিতেছিল সাত রানে। দ্বিতীয় ম্যাচে দলের সর্বোচ্চ ৪৭ রান আসে আর্যবীরের ব্যাট থেকে। রানআউট না হলে পেতে পারতেন ফিফটিও। শেষ ম্যাচে করেন ৩৪ রান। তিন ম্যাচেই রান পেয়ে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছিলেন তরুণ এই ওপেনার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








