
ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরোপা লিগে গত পরশু জয় পেয়েছে ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও জুভেন্টাস। অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালসবুর্গের বিপক্ষে সান সিরোর দলটির জয়ে বড় আকর্ষণ ছিল ১৯ বছর বয়সী আলফাদজো সিসের হ্যাটট্রিক। অন্য ম্যাচে পোল্যান্ডের ক্লাব লেক পজনানকে উড়িয়ে দিয়েছে জার্মানির বায়ার লেভারকুজেন। শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে জুভেন্টাস। ইউরোপা লিগের লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে তিন দলের এমন পারফরম্যান্স রাতে বড় জয় বেনফিকার। অলিম্পিক লিঁওর রোমাঞ্চকর সাফল্য এবং আলোচনায় ছিল বোর্নমাউথের দাপুটে পারফরম্যান্সও।
অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে এসি মিলান। ম্যাচে বড় আকর্ষণ ছিলেন ১৯ বছর বয়সী আলফাদজো সিসের দুর্দান্ত হ্যাটট্রিক। তার নৈপুণ্যেই বড় জয় পায় ইতালিয়ান ক্লাবটি। ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী ইতালিয়ান ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছেন তিনি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো দু’টি গোল করে ব্যবধান বাড়ায় তারা। সিসে ৪৯ মিনিটের মধ্যেই নিজের তিনটি গোল পূর্ণ করেন। ইউরোপীয় প্রতিযোগিতায় ২০০২ সালে ফিলিপ্পো ইনজাঘির পর মিলানের কোনো ফুটবলারের হ্যাটট্রিকও এটি। ম্যাচের শেষ দিকে ফিলিপ্পো তেরাচ্চিয়ানো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে মিলানের বড় জয় আটকানো যায়নি। প্রথম রাউন্ডে বেনফিকার কাছে হারের পর এই জয় দলটির আত্মবিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোল্যান্ডের লেক পজনানের মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার লেভারকুসেন। ম্যাচে জার্মান ক্লাবটির হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন প্যাট্রিক শিক। আক্রমণাত্মক ফুটবল খেলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লেভারকুজেন। এই জয়ে ইউরোপা লিগের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ অবস্থানে রয়েছে দলটি।
স্পেনের ক্লাব সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। ১৮ মিনিটে হুগো আলভারেজের গোলে এগিয়ে যায় সেল্টা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইতালিয়ান ক্লাবটি। ৫৯ মিনিটে নিক উলটেমাডের গোলে সমতায় ফেরে জুভেন্টাস। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালায়। মনে হচ্ছিল, ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু যোগ করা সময়ে র্যান্ডাল কোলো মুয়ানির গোলে নাটকীয় জয় নিশ্চিত করে জুভেন্টাস।
এদিন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। বোর্নমাউথ নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়ার ক্লাব স্টর্ম গ্রাজকে। স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ৪-১ গোলের জয় বেনফিকার। ম্যাচে জোড়া গোল করেন জন দুরান। ফরাসি ক্লাব মার্সেইকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস। পর্তুগালের তোরেন্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে সান্ডারল্যান্ড।
হফেনহেইমকে ৩-২ গোলে হারিয়েছে বেসিকতাস। রেনে ২-১ গোলে ওএফআই ক্রিটকে, ফেরেনকোভার্স ২-১ গোলে ভিক্টোরিয়া প্লজেনকে এবং ডায়নামো জাগরেব ১-০ গোলে হারিয়েছে অ্যান্ডারলেখটকে। জাগিয়েলোনিয়া ৩-১ গোলে আরারাত-আর্মেনিয়াকে হারায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








