বাদাম খাওয়ার পর পানি পান নিয়ে বিতর্ক


বাদাম খাওয়ার পর পানি পান করলে সর্দি-কাশি হতে পারে, এমন ধারণা বহুদিনের। বিশেষ করে শীতকালে ভাজা বাদাম খাওয়ার সময়ে এই সতর্কবাণী বেশি শোনা যায়। বাদামে ফ্যাট থাকে। সেই কারণে অনেকে মনে করেন, বাদাম খাওয়ার পর পানি পান করলে তেল খাদ্যনালীতে জমে গিয়ে গলায় অস্বস্তি বা কাশি তৈরি করতে পারে; কিন্তু পানি পান করলে বাদামের তেল খাদ্যনালীতে জমে যায় না। বরং স্বাভাবিক পরিমাণে পানি পান করা শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজনীয়। তবে সাধারণ সর্দি মূলত ভাইরাসের সংক্রমণে হয়। তাই শুধু বাদাম খাওয়ার পর পানি পান করাকে সর্দি-কাশির কারণ বলে ধরে নেয়া ঠিক নয়।
বাদামে প্রোটিন, ফ্যাট ও ডায়েটারি ফাইবার রয়েছে। এই উপাদানগুলোর কারণে বাদাম খাওয়ার পর পেট ভরা লাগতে পারে। বেশি পরিমাণে খেলে কারো কারো পেটফাঁপা, গ্যাস বা অস্বস্তিও হতে পারে। 
তবে এই সমস্যার জন্য চিনাবাদাম খাওয়ার পর পানি পান করাকে দায়ী করার যথেষ্ট প্রমাণ নেই; বরং পানি পান হজমে সাহায্য করে এবং পুষ্টিকর উপাদান দেহে শোষণ করার কাজে লাগে।
আসলে বাদামে অ্যালার্জি থাকলে এমন উপসর্গ দেখা দিতে পারে। ঠোঁট, জিভ বা গলা ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা মাথা ঘোরার মতো লণ দেখা দিলে তা গুরুতর অ্যালার্জির ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে অবিলম্বে জরুরি চিকিৎসা প্রয়োজন। পানি পানের সাথে অ্যালার্জিকে অনেকেই গুলিয়ে ফেলেন। ইন্টারনেট।

Advertisement