
দি ইন্ডিয়ান এক্সপ্রেস
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ ঘোষণা দিয়েছেন, আজ শুক্রবার রাজধানী নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙ্গা’ মিছিল বের করা হবে এবং সেখানে জাতীয় পতাকা ওড়ানো হবে। তিনি জানান, এই কর্মসূচির পর তাকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে, তা সত্ত্বেও তিনি পিছপা হবেন না। এর আগে গত বুধবার যন্তর মন্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠান। সিজেপির প থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল পার্কে জমায়েতের জন্য প্রশাসনের অনুমতি চাওয়া হলেও ১৬৩ ধারা জারি থাকায় তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে অভিজিৎ দিপ সাফ জানিয়ে দিয়েছেন, দেশের প্রতি ভালোবাসার প্রতীক জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয় এবং অনুমতি না পেলেও এই কর্মসূচি পালিত হবে। যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে তেরঙ্গা মিছিলের আহ্বান জানান তিনি।
মোদির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ ধ্রুব রাঠির
এ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি অভিযোগ করেছেন, বর্তমান প্রশাসন দমনপীড়নের সব সীমা অতিক্রম করে ফেলেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে সাড়ে ১১টার পর দেয়া ওই বার্তার সাথে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের একটি ভিডিও কিপজুড়ে দেন তিনি। পোস্টের ক্যাপশনে রাঠি লেখেন, ‘ওনারা হলেন অঙ্কিতা ভান্ডারির মা-বাবা। অঙ্কিতা এমন এক তরুণী, যাকে এই একই শাসনব্যবস্থায় হত্যা করা হয়েছিল। এখন তারা তার মা-বাবাকেও রেহাই দিচ্ছেন না।’
উল্লেখ্য, উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারিকে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে রিসোর্টের মালিক পুলকিত আর্যসহ তিনজনকে গত বছরের মে মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িত কথিত কোনো ‘ভিআইপি’ অতিথির পরিচয় নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এখনো অমীমাংসিত রয়েছে। সম্প্রতি মেয়ের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়ে দিল্লিতে আন্দোলনরত অঙ্কিতার মা-বাবাকে পুলিশ আটক করলেও গতকাল সকালে ছেড়ে দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








