মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে মালয়েশিয়া
মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে মালয়েশিয়া। সংগৃহীত ছবি

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ অন্য দেশে সরিয়ে নেয়ার অভিযোগে মেগাস্পিড ইন্টারন্যাশনালের মালয়েশিয়াভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। 

Advertisement

এতে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক আরো বিস্তৃত হলো।

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমআইটিআই) শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, দেশটিতে আমদানি করা কোনো চিপ পরবর্তী সময়ে অন্য দেশে পুনরায় রফতানি করা হয়েছে কি না এবং এ ধরনের পুনঃরফতানি আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের সাথে কাজ করছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স এসডিএন বিএইচডি-কে এখন পর্যন্ত ‘কখনোই ছাড়পত্র দেয়া হয়নি’।

সূত্র : বাসস