
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে, গ্যাস, বিদ্যুৎ, অকটেন ডিজেল সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তার পাশাপাশি চলছে গভীর ষড়যন্ত্র। এ অবস্থায় জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না; দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে থাকবে এবং প্রতিরোধ গুড়ে তুলবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নোয়াখালীতে নবনির্বাচিত জেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ টি এম মাসুম বলেন, ‘ক্ষমতাসীন সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যেকোনো ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে সাথে নিয়ে পূর্বের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাথে বর্তমান সরকারি দলের একটি অংশের আঁতাত গড়ে উঠেছে। যারা এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু ও আহত করেছে, তাদের সাথে এ ধরনের সম্পর্ক ও ষড়যন্ত্র উদ্বেগজনক।
তিনি বলেন, ‘খুনের আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। সংসদেও বিরোধী দলকে যথাযথভাবে কথা বলতে দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।
জনগণের স্বার্থে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নবনির্বাচিত নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো: বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য বন নির্বাচিত নোয়াখালী জেলা জামায়াতের আমির হিসেবে ইসহাক খন্দকারকে প্রধান অতিথি মাওলানা এ টি এম মাসুম শপথবাক্য পাঠ করান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








