সংক্ষিপ্ত সংবাদ

পাবিপ্রবির ৭ শিার্থী বহিষ্কার

Advertisement

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‌্যাগিংয়ের ঘটনায় এক শিার্থীকে দুই বছর এবং ছয় শিার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিার্থীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। জানা যায়, শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ৭৭তম রিজেন্ট বোর্ড সভায় এসব শাস্তির অনুমোদন দেয়া হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে মুচলেকা জমা দিতে বলা হয়েছে। দুই বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন মো: নাজমুস সাকিব। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন জাহিদ হোসেন সরকার, মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত, সানোয়ার হোসেন তানিম ও ইসতিয়াক আহমেদ ইফতি। এ ছাড়া তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, গত ২১ জুলাই সিনিয়রদের র‌্যাগিংয়ের কারণে নবীন শিার্থী মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাবনা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পাবিপ্রবি প্রতিনিধি।

রায়পুরে ১৪ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরণে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত ফাইটার ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের মধ্যে ১৪ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গত বুধবার বিকেলে রায়পুর অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আজিজুন নাহার। এ সময় আড়াই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা এবং উদ্ধার করা আট কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়। আটক জেলেরা হলেন রবিউল খাঁ, কবির সিকদার, মিজানুর রহমান, রিফন বেপারী, কামাল হোসেন, রাসেল সরদার, মোহাম্মদ আলী, সামছুল হক চৌকিদার, খলিল ভাগা, আবুল কালাম, সাইফুল ভাগা, ইয়াসিন হাওলাদার, আবুবকর সিদ্দিক, খলিল ফকির ও রবিউল দেওয়ান। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের প্রজনন নির্বিঘœ রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।  রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের দংশনে মোছা: মোছলেহা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোছলেহা খাতুন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের সানোয়ার মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য হিসেবে দিনমজুরের কাজ করে তাদের সংসার চলত। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার বাম হাতে বিষাক্ত সাপে দংশন করে। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোমতাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমন, মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে জুয়ার সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে আটককৃতদের কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার রাতে দ্বাড়িয়াকান্দি এলাকা থেকে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত লোকমান মিয়া, সোহান মিয়া ও ফারুক মিয়াকে আটক করা হয়। এ সময় মোবাইল ও সিম জব্দ করা হয়। অন্য দিকে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ রাকিব মিয়া, রকি মিয়া, তানজিম ও আবু সালামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আকরাম হোসেনকে ছয় মাস এবং অনিক মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হক। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

ভাঙ্গুড়ায় চায়না জাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা মৎস্য দফতর ও প্রশাসনের যৌথ অভিযানে ৭৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ২৮ হাজার টাকা। পরে এই জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গত বুধবার উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ প্রশাসন ও দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। মৎস্য দফতর জানায়, জলাশয়ের মৎস্যসম্পদ রা এবং অবৈধ জালের ব্যবহার রোধ করতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা।

ভেড়ামারায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকায় রেললাইনের ওপর থেকে এক তরুণ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী রেললাইনের ওপর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও আইনি কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। রেললাইনের ওপর লাশ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা।

লালপুরে হেরোইনসহ গ্রেফতার ২

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী ও জিল্লুর রহমান। এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। আরিফুজ্জামান বাপ্পীর কাছ থেকে হেরোইন উদ্ধার করে তার সঙ্গী জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদক বিক্রির উদ্দেশ্যে লালপুরের দিকে নেয়া হচ্ছিল। গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লালপুর (নাটোর) সংবাদদাতা।

গোপালগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ সিকদার নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় দেন। জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাষ্ট্রপরে আইনজীবী ও পিপি তৌফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের রায়ের মাধ্যমে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হবে।  গোপালগঞ্জ প্রতিনিধি।