
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আনন্দবাজার-ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজবোট, এক হাজার ফুট পাইপ ও সাত হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন গাইবান্ধার আবদুুল খালেক ও আমিরুল ইসলাম এবং পঞ্চগড়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে সোনারগঁাঁও থানায় মামলা করে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে মেঘনা নদীর ওই এলাকায় রাতের আঁধারে একাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। মা ইলিশ সংরণ ও প্রজনন মৌসুমে নদীতে ড্রেজিং বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি চক্র জড়িত বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার ও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে। যদি অভিযোগে নাম আসা বৈদ্যেরবাজার ইউনিয়নের মাজহারুল ইসলাম বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুুল বারিক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








