দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাকবলিত গাড়ি। সংগৃহীত ছবি

ভারতের মণিপুরে শুক্রবার (১৩ নভেম্বর) আবারো সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের ইম্ফল-উখরুল সড়কে দু’টি গাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন ছিলেন ভাই-বোন, আর দু’জন ছিলেন মা ও ছেলে।

Advertisement

এই ঘটনার প্রতিক্রিয়ায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস লেজিসলেচার পার্টির (সিএলপি) নেতা কে মেঘচন্দ্র বলেন, তারা সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

মেঘচন্দ্র আরো বলেন, ‘সরকারের শোকবার্তা কোনো নিরপরাধ মানুষের জীবনের বিকল্প হতে পারে না।’ 

তিনি মণিপুরে চলমান সহিংসতার জন্য রাজ্য সরকারের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা দাবি করেন। মেঘচন্দ্র মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। 

উল্লেখ্য, মণিপুরে গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। 

সূত্র : এনডিটিভি