খুলনার হত্যামামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে ঢুকে ফখরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আব্দুর রহমান নামে (৩০) একজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। মঙ্গলবার  রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

Advertisement