
পঁয়তাল্লিশ.
ফুলবানুরা মানুষকে ভালোভাবে বাঁচানোর জন্য একটা জীবন ব্যয় করতে চায়। এই সভ্যতাকে এগিয়ে নিতে নিজেকে বিলিয়ে দিতে চায়।
তারা কে কোন বিষয়ে পড়বে, কোথায় পড়বে, সব ঠিক করে ফেলেছে।
পরীক্ষার পরপরই দুই বান্ধবী মিলে International English Language Testing System; IELTS (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম; আইইএলটিএস) শেষ করে ফেলে। যারা এগোতে চায়, তাদের দমিয়ে রাখা না যায়। আইইএলটিএস-এ তাদের প্রাপ্ত নম্বর ৮ দশমিক ৭৫। তাদের ইচ্ছা তারা জার্মানির হাইডেলবার্গ বিশ^বিদ্যালয়ে পড়বে। কিন্তু এইচএসসি পাস করে সরাসরি সেখানে ভর্তি হওয়া যায় না। প্রথমে ফাউন্ডেশন কোর্স করতে হয়। জার্মান ভাষায় বলে Studienkollege (স্টুডিয়েনকোলেগে)। এটা পাস করার পর যে কোনো বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়া যায়। তারা ঠিক করেছে দু’জন দু’বিষয়ে পড়বে। সাদিয়া পড়বে Molecular Biology(মলিকিউলার বায়োলজি) আর ফুলবানু পড়বে Biochemistry (বায়োকেমিস্ট্রি)।
(চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








