নারায়ণগঞ্জে হত্যামামলায় জামিন নিয়ে জয় বাংলা সেøাগান আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
নারায়ণগঞ্জে হত্যা মামলায় জামিন নিয়ে আদালত চত্বরে জয় বাংলা সেøাগান দিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের জেলা সহসভাপতি সেলিনা হায়াত আইভী। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যামামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সকালে সশরীরে আদালতে হাজির হন আইভী। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিতে নিহত হন রিকশাচালক তুহিন। এ ঘটনায় নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান।

Advertisement