
গর্ভনর আব্দুল মোনেম খানের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আব্দুল মোনেম খান স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন স্মৃতি পরিষদের সভাপতি ও বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী মহাসচিব আকবর হোসেন পাঠান। সভায় শিক্ষানুরাগী মোনেম খানের অমর কীর্তি স্মরণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের সহসভাপতি নজরুল ইসলাম, আবু সাইদ মোল্লা, এস এম ওহাহিদুজ্জামান, শেখ আব্দুর সবুর, ওসমান গণি, আব্দুল আলীম, নূর আলম প্রমুখ। আলোচনা সভার শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








