
অজ্ঞাত পরিচয় এক অসুস্থ নারীর পরিবারের খোঁজ প্রয়োজন। তিনি নড়াইলের লোহাগড়া থানা পুলিশ হেফাজতে আছেন। ঠিকমতো বাড়ির ঠিকানা বলতে পারছেন না ওই নারী।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয় এই নারী শারীরিকভাবে অসুস্থ হয়ে উপজেলা সদরের একটি সড়কে পড়েছিল। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
তিনি আরো জানান, তাকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করা হয়েছে। তবে, তিনি ঠিকমতো বাড়ির ঠিকানা বলতে পারছেন না। তার পরিবার বা আত্মীয়-স্বজন কেউ তাকে চিনে থাকলে লোহাগড়া থানায় যোগাযোগ করুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








