বিশ^ পরিযায়ী পাখি দিবসে সচেতনতা সভা ও লিফলেট বিতরণ

 সিংড়া (নাটোর) সংবাদদাতা
বিশ^ পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে সিংড়ার চলনবিলে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। গত শনিবার দিনব্যাপি চলনবিলের ডুবন্ত সড়কের সাতপুকুরিয়া, ডাহিয়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। কর্মসূচিতে জীববৈচিত্র্য ভরপুর জলাভূমি ও শীতে আগত পাখির আবাস্থল রক্ষার দাবি জানানো হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হক, শিক্ষক ও পরিবেশ কর্মী জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুল আলীম খাজা, রোকনুজ্জামান তুষার প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে চলনবিলে শামুকখোল, বালিহাঁস, পানকৌড়ি, বকসহ লাখ লাখ পাখির আগমন ঘটে। পাখির কল-কাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। তার সংগঠনের সদস্যরা ২০১২ সাল থেকে এই বিলের পাখি রক্ষায় কাকডাকা ভোরে দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন এবং বিল পাড়ের মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা-সেমিনার করছেন।

Advertisement