
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের মাতা গত ১১ অক্টোবর রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজা ও দাফন কার্যক্রম ঢাকার রায়েরবাজারে সম্পন্ন হয়েছে।
তার ইন্তেকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মরহুমার মাগফিরাত কামনা করেন। তারা আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








