
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত হাবেল শেখ (৭০) মৃত সামসুদ্দিন শেখের ছেলে। হত্যার দায়ে ছেলে সাহাবুল শেখকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, ঘটনার সময় দুপুরে ঝাউবাড়িয়া গ্রামে নিজ শয়নকক্ষে হাবেল শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার একমাত্র ছেলে সাহাবুল শেখ।
অভিযুক্ত সাহাবুল শেখকে পুলিশ আটকের পর সে বলে, ‘তার বাবা সবকিছু থেকে তাকে বঞ্চিত করে আসছে। আজ দুপুরে নিজের জমিতে অন্য জনকে সার ছিটাতে দেখে আমার মাথা গরম হয়ে যায়, তাই সহ্য করতে না পেরে মেরেছি। আমার ফাঁসি হলেও সমস্যা নেই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








