আব্দুল মোনেম খানের মৃত্যুবাষির্কী আজ


তৎকালীন পূর্ব-পাকিস্তানের সাবেক গভর্নর আব্দুল মোনয়েম খানের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আগামী ১৭অক্টোবর শনিবার বিকেলে পল্টনস্থ মুসলিম লীগ অস্থায়ী কার্যালয়ে  এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী,  বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহিরউদ্দীন মোহাম্মদ বাবর, সহসভাপতি শেখ আব্দুল কাইয়ুম, মহিলা মুসলিম লীগের সভাপতি ডাক্তার হাজেরা বেগম,  কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, দফতর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান।
এ ছাড়া আজ মঙ্গলবার মোনেম খান স্মৃতি সংসদের উদ্যোগে পল্টনস্থ কার্যালয়ে বাদ জোহর স্মৃতি সংসদ সভাপতি আকবর হোসেন পাঠানের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, সহসভাপতি শেখ আব্দুল কাইউম, সহসভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, কেন্দ্রীয় নেতা আব্দুল আলীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 
মরহুমের নাতনি বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেত্রী ব্যারিস্টার নাসিম খান দলমত নির্বিশেষে তার দাদা আব্দুল মোনেম খানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

Advertisement