
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে চা বিক্রেতা দুরূদ মিয়াকে হত্যার প্রধান আসামি ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত। সোমবার দুপুরে এ রায় দেয়া হয়।
জানা যায়, পাওনা এক হাজার দুই শ’ ৬৩ টাকা চাওয়ায় চা বিক্রেতা দুরূদ মিয়াকে ২০০৮ সালে হত্যা করেন সাদিক মিয়া। দীর্ঘ ১৮ বছর পর অপরাধ প্রমাণিত হওয়ায় হত্যাকারী ছাদিক মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাদিক মিয়া ও নিহত দুরূদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার নারাইন পাশা গ্রামের বাসিন্দা।
মৃত্যুদণ্ডের পাশাপাশি ছাদিক মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দুরূদ মিয়ার ছেলে মকবুল মিয়া বাদি হয়ে আটজনকে আসামি করে ২০০৮ সালের ১২ জুলাই মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন ছাদিক মিয়া, তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া, আছার মিয়া। সবার ঠিকানা মৌলভীবাজার সদর উপজেলার নারাইন পাশা।
সাদিক মিয়া ব্যতিত অন্য সাত আসামিকে খালাস দিয়েছে আদালত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








