
সদ্য যোগদানকৃত বিসিআইসির চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো: বাবুল মিঞা গত ০৯-০১ অক্টোবর টিএসপি কমপ্লেক্স লিমিটেডসহ (টিএসপিসিএল) বিসিআইসি নিয়ন্ত্রণাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেন। টিএসপিপিসএল পরিদর্শনকালে কঅঘএউওঊঘ (কউ) ডীঁর ঞবপযহড়ষড়মু ঈড়. খঃফ. এর চেয়ারপারসন রিতা লু এর নেতৃত্বে তিন সদস্যের চীনা প্রতিনিধিদল বিসিআইসির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের সারসহ অন্যান্য শিল্পের উন্নয়নে সফট লোনের মাধ্যমে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ইউরিয়া সার, ফসফরিক এসিড প্ল্যান্ট ও এনপিকেএস সার কারখানা স্থাপনের বিষয়ে কোম্পানির চেয়ারপারসন রিতা লু প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করেন। এ বিষয়ে যাচাই বাছাইপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে জানানো হয়। এ ছাড়া তিনি পরিদর্শনকালে কারখানাগুলোর উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং স্ব স্ব কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি কারখানার উন্নয়ন ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ, রক্ষণাবেক্ষণসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক-কর্মচারী কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারখানার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








