
গত ১০ অক্টোবর সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা, কক্সবাজারে উত্তরা ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকরা মো: রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো: রাফিউল ইসলাম। ব্যাংকের সর্বস্তরের নির্বাহীরাসহ সব শাখা-উপশাখার প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







